: ১৬ জুন ২০২৩, শুক্রবার, ১১:০২:১৬

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ইউনিয়নের বাহিরচর এলাকায় জেলের জালে ধরা পড়া এক বোয়াল মাছ ২২ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জুন) সকাল সাড়ে ৯টার দিলে মাছটি ধরা পড়ে।
বৃহস্পতিবার পদ্মা নদীতে মাছ শিকার করছিলেন জেলে রবি হালদার ও তার সঙ্গীরা। এ সময় তার জালে ধরা পড়ে বিশাল অকারের একটি বোয়াল।
এদিন দুপুরে মাছটি বিক্রি করতে নিয়ে যান দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকায়। বিশাল আকারের বোয়ালটি একনজর দেখতে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে। পরে ১০ কেজি ওজন মেপে স্থানীয় মাছ ব্যবসায়ী মো. সোহেল মোল্লার কাছে ২২ হাজার টাকায় বোয়ালটি বিক্রি করেন জেলে রবি হালদার।
মাছ ব্যবসায়ী মো. সোহেল মোল্লা সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পদ্মা নদীর এমন আকারের বোয়াল মাছ সহসা পাওয়া যায় না। প্রচুর চাহিদা থাকায় দুই হাজার ২০০ টাকা কেজি দরে বোয়ালটি আমি কিনেছি। তাজা বোয়ালটি রশি দিয়ে বেঁধে ফেরিঘাটের পন্টুনের পাশে নদীতে জিইয়ে রেখেছি। খদ্দের পেলে কেজিপ্রতি ৫০ টাকা লাভ রেখে মাছটি আমি বিক্রি করব।’
Rent for add
লোকালয়ের প্লাস্টিক বর্জ্য সুন্দরবনে, যায় মাছের পেটেও
চট্টগ্রামের লইট্টা মাছ যেভাবে বিলেত জয় করল
বিরল প্রজাতির ছোট পাখির সন্ধান
৪০ বছর ধরে পটুয়াখালীর বাড়িটি ‘বকের বাড়ি’
প্লাস্টিকদূষণ রোধ: টেকসই বাংলাদেশের জন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ
জাল ফেলতেই উঠে এলো ৪৩ মণ ইলিশ, ২০ লাখে বিক্রি